লালা লাজপত রায়: ব্রিটিশ শাসনের কফিনে শেষ পেরেক ঠুকেছিলেন যিনি – এবেলা
এবেলা ডেস্কঃ
পাঞ্জাব কেশরী নামে পরিচিত লালা লাজপত রায় ছিলেন ভারতীয় জাতীয়তাবাদের অন্যতম অগ্নিপুরুষ। লাল-বাল-পাল ত্রয়ীর এই নির্ভীক নেতা আর্য সমাজের আদর্শে উদ্বুদ্ধ হয়ে লাহোরে দয়ানন্দ অ্যাংলো-বৈদিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ১৯০৫ সালের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে শুরু করে কংগ্রেসের সভাপতিত্ব—দেশসেবায় তার অবদান ছিল অতুলনীয়।
১৯২৮ সালে সাইমন কমিশন বিরোধী মিছিলে ব্রিটিশ পুলিশের লাঠিচার্জে তিনি গুরুতর আহত হন। মৃত্যুশয্যায় তিনি ঘোষণা করেছিলেন, তার শরীরের প্রতিটি আঘাত ব্রিটিশ শাসনের কফিনে শেষ পেরেক হয়ে থাকবে। তার এই আত্মত্যাগ ভগত সিংয়ের মতো বিপ্লবীদের গভীরভাবে অনুপ্রাণিত করেছিল, যা ভারতের স্বাধীনতা সংগ্রামকে এক নতুন মাত্রা দেয়।

