লালুর উত্তরাধিকার কি তেজস্বীর হাতেই? আরজেডিতে ঐতিহাসিক পদ সৃষ্টি করে বড় চমক! – এবেলা
এবেলা ডেস্কঃ
রাষ্ট্রীয় জনতা দলে ঐতিহাসিক পরিবর্তনের সূচনা করে তেজস্বী যাদবকে জাতীয় ওয়ার্কিং প্রেসিডেন্ট পদে নিযুক্ত করা হয়েছে। লালুপ্রসাদ যাদব নিজের হাতে ছেলের হাতে এই নতুন পদের নিয়োগপত্র তুলে দেন। বিহারের রাজনীতিতে আরজেডির এই পদক্ষেপকে ভবিষ্যৎ নেতৃত্বের পথে আনুষ্ঠানিক অভিষেক এবং সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের বিবর্তন হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
তবে এই নতুন দায়িত্ব ঘিরে যাদব পরিবারের অভ্যন্তরীণ কোন্দল ও অস্বস্তিও প্রকাশ্যে এসেছে। তেজপ্রতাপ যাদব এবং রোহিণী আচার্যের সাম্প্রতিক মন্তব্যে নেতৃত্বের বিভাজন ও নির্বাচনী ফলাফল নিয়ে অসন্তোষের ইঙ্গিত মিলেছে। পারিবারিক এই টানাপড়েনের মধ্যেই তেজস্বীকে দলের মুখ্য চালিকাশক্তি হিসেবে ঘোষণা করে লালুপ্রসাদ আগামী লড়াইয়ের চূড়ান্ত বার্তা স্পষ্ট করে দিলেন।

