লাহোরকে বিশ্বের সেরা তকমা দিয়ে চরম তোপের মুখে পড়লেন স্বরা ভাস্কর – এবেলা
এবেলা ডেস্কঃ
অভিনেত্রী স্বরা ভাস্কর সম্প্রতি এক সাক্ষাৎকারে পাকিস্তানের লাহোর শহরকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ও আতিথেয়তাপূর্ণ শহর হিসেবে বর্ণনা করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। রণবীর সিংয়ের সিনেমা ‘ধুরন্ধর’-এর সমালোচনা করার মাঝেই তিনি নিজের পুরনো পাকিস্তান সফরের স্মৃতিচারণ করেন। তার মতে, লন্ডন বা প্যারিসের চেয়েও লাহোরের আতিথেয়তা তাকে বেশি মুগ্ধ করেছে।
স্বরা জানিয়েছেন, শত্রু দেশ হওয়া সত্ত্বেও সেখানে তিনি সাধারণ মানুষের কাছ থেকে অভূতপূর্ব ভালোবাসা পেয়েছেন। তবে তার এই মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। নেটিজেনদের একটি বড় অংশ তাকে কঠোরভাবে ট্রোল করছেন। সরকারের নীতি বনাম সাধারণ মানুষের সম্পর্ক নিয়ে তার এই খোলামেলা মন্তব্য এখন টক অফ দ্য টাউন।

