লেটেস্ট নিউজ

লোকাল ট্রেনের মহিলা কামরায় হরমনপ্রীত! মুম্বই রেলে অভিনব বদল – এবেলা

এবেলা ডেস্কঃ

মুম্বই লোকালের মহিলা কামরা থেকে ‘লেডিজ’ তকমা সরিয়ে ভারতীয় প্রমিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কউর ও আমনজ্যোৎ কউরের ছবি বসাল মধ্য রেল। বিশ্বজয়ী এই দুই তারকাকে সম্মান জানাতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ১০টি রেকে এই পরিবর্তন করা হয়েছে, যা নারী শক্তিকে অনন্য মর্যাদা দিচ্ছে।

রেল ও রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের এই যৌথ উদ্যোগ সামাজিক মাধ্যমে দারুণ প্রশংসিত হচ্ছে। ট্রেনের কামরায় বিশ্বজয়ের এই ছবি প্রতিদিন হাজারো তরুণী ও মহিলা যাত্রীকে অনুপ্রাণিত করবে বলে মনে করা হচ্ছে। ক্রিকেটপ্রেমীদের মতে, ইংল্যান্ডে আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে স্মৃতি-হরমনপ্রীতদের প্রতি এটি এক অনন্য সম্মান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *