লেটেস্ট নিউজ

লোপামুদ্রা মিত্রের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া – এক ঝলক NEWS বাংলা – এবেলা

এবেলা ডেস্কঃ

NEWS DESK : বর্তমান সময়ের সঙ্গীত সংস্কৃতি ও ভ্যালেন্টাইনস ডে নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিলেন জনপ্রিয় গায়িকা লোপামুদ্রা মিত্র। আধুনিক প্রজন্মের রিলস নির্ভরতা ও সস্তা জনপ্রিয়তার দৌড়কে ‘নর্দমা’র সঙ্গে তুলনা করে তিনি বলেন, এর ফলে বাংলা ভাষার স্বকীয়তা বিপন্ন হচ্ছে। গান গাওয়ার ইচ্ছে হারিয়ে ফেলছেন বলেও আক্ষেপ করেন এই শিল্পী।

ব্যক্তিগত জীবনে কাজের প্রতি একনিষ্ঠ লোপামুদ্রা স্পষ্ট জানান, ভ্যালেন্টাইনস ডে তাঁর কাছে কেবলই এক ‘আদিখ্যেতা’। ২৫ বছরের দাম্পত্য জীবনে রোমান্টিকতার চেয়ে কাজকেই প্রাধান্য দিয়েছেন তিনি। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা যত্ন পাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বলে মজার ছলে স্বীকার করেছেন গায়িকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *