লেটেস্ট নিউজ

শতক হাঁকানোর পরেও মেজাজ হারালেন ক্যামেরন গ্রিন – এবেলা

এবেলা ডেস্কঃ

সিডনিতে শেফিল্ড শিল্ডের ম্যাচে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ১৩৫ রানের অনবদ্য ইনিংস খেলার পর এক সাংবাদিকের সঙ্গে অভব্য আচরণে জড়িয়ে পড়লেন কেকেআর তারকা ক্যামেরন গ্রিন। নিজের অফ-ফর্ম নিয়ে প্রশ্নের মুখে পড়ে ক্ষুব্ধ গ্রিন সাক্ষাৎকারটিকে ‘সময়ের অপচয়’ বলে মাঝপথেই বেরিয়ে যান।

পরিস্থিতি সামাল দিতে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সহকারী কোচ সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছেন। দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকা সংবাদমাধ্যমের সঙ্গে অজি অলরাউন্ডারের এমন অপেশাদার আচরণে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ক্রিকেট অস্ট্রেলিয়াকে বিস্তারিত রিপোর্ট জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *