শতরূপ-কুণাল সংঘাত: ফেসবুকে দুই ঘোষের কড়া টক্কর – এবেলা
এবেলা ডেস্কঃ
ফেসবুকে আড়াআড়ি বিভক্ত দুই ঘোষ। একদিকে কুণাল ঘোষ নিজের কাজের খতিয়ান তুলে ধরতেই আক্রমণাত্মক শতরূপ ঘোষ। বাম নেতার সরাসরি খোঁচা, “শুধু চুরির কথাটাই লেখা হয়নি।”
পাল্টা দিতে ছাড়েননি কুণালও। শতরূপকে ‘বাতালাবাজ’ ও ‘অসভ্য ফেরেব্বাজ’ আখ্যা দিয়ে তাঁর মন্তব্য, অনিল বিশ্বাস বা হাসিম আব্দুল হালিমরা বেঁচে থাকলে সিপিএমে এমন অসভ্যতা চলত না। সমাজমাধ্যমে দুই নেতার এই বাক্যযুদ্ধে সরগরম রাজনৈতিক মহল।

