লেটেস্ট নিউজ

শহরের বাণিজ্যিক ক্লাব নিয়ন্ত্রণে কেন ‘অসহায়’ পুরসভা? খোদ মেয়রের স্বীকারোক্তিতে তোলপাড়! – এবেলা

এবেলা ডেস্কঃ

গোয়ার নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর কলকাতার বাণিজ্যিক ক্লাব ও রুফটপ রেস্তোরাঁগুলোর নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। বৃহস্পতিবার পুর অধিবেশনে কাউন্সিলর বিশ্বরূপ দে-র প্রশ্নের জবাবে মেয়র ফিরহাদ হাকিম স্বীকার করেছেন যে, আইনি সীমাবদ্ধতার কারণে এসব প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে পুরসভার হাত কার্যত বাঁধা। বর্তমানে শহরে ২৪০টি বাণিজ্যিক ক্লাব থাকলেও নাইট ক্লাব সংক্রান্ত কোনো তথ্যই পুরসভার কাছে নেই।

মেয়র জানান, পুরসভা কেবল ট্রেড লাইসেন্স ও বিল্ডিং প্ল্যান খতিয়ে দেখতে পারে। কিন্তু পুলিশ, অগ্নিনির্বাপক বিভাগ বা আবগারি দপ্তরের লাইসেন্সের বিষয়ে হস্তক্ষেপ করার কোনো এক্তিয়ার তাদের নেই। অতীতে মেছুয়ার রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের পর কড়া পদক্ষেপ নেওয়া হলেও আইনি জটিলতায় তা থমকে যায়। ফলে ক্লাবগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *