শহরের রাস্তায় আপনার নিরাপত্তা নিশ্চিত করতে হঠাৎ কেন রাস্তায় নামলেন পুলিশ কমিশনার – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক : রাস্তায় বেরোলে আপনি কি আগের চেয়ে বেশি পুলিশ দেখতে পাচ্ছেন? শহরবাসীর নিরাপত্তা এবং যানজটমুক্ত যাতায়াত নিশ্চিত করতে পুলিশের উপস্থিতি বাড়ানোর কড়া নির্দেশ দিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। এবার সেই নির্দেশের বাস্তবতা কতটা তা সরাসরি খতিয়ে দেখতে নিজেই রাস্তায় নামলেন তিনি। কমিশনারের এই আচমকা পরিদর্শনে অপরাধ দমন ও জননিরাপত্তার বিষয়ে পুলিশি তৎপরতা নতুন করে গতি পেয়েছে।
শনিবার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্রসিং এবং শপিং মল এলাকা সরেজমিনে ঘুরে দেখেন পুলিশ কমিশনার। মাসিক অপরাধ দমন বৈঠকে তিনি ব্যস্ত সময়ে এলাকায় এলাকায় টহল দেওয়ার যে নির্দেশ দিয়েছিলেন, তা নিচুতলার পুলিশ কর্মীরা কতটা পালন করছেন সেটাই ছিল তার মূল লক্ষ্য। পুলিশের এমন সক্রিয়তা শহরের সাধারণ মানুষের মনে সুরক্ষার আস্থা বাড়াতে এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে।

