শান্তি বৈঠকে ট্রাম্পের দূত: যুদ্ধ কি থামবে? – এবেলা
এবেলা ডেস্কঃ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে আমেরিকার মধ্যস্থতায় আবুধাবিতে দু’দিনের বিশেষ শান্তি বৈঠক শেষ হয়েছে। পুতিনের প্রতিনিধিদের সাথে ট্রাম্পের বিশেষ দূতের সরাসরি আলোচনায় ইতিবাচক ইঙ্গিত মিললেও ডনবাস অঞ্চল নিয়ে বিরোধ কাটেনি। কিয়েভ স্পষ্ট জানিয়েছে, কোনো ভূখণ্ড রাশিয়ার হাতে ছাড়া হবে না।
আলোচনার মাঝেই কিয়েভে রাশিয়ার বিমান হামলায় একজন নিহত ও বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়েছে। চরম শীতের মধ্যে কয়েক লক্ষ মানুষ এখন বিদ্যুৎহীন। শান্তি চুক্তির খসড়া প্রস্তুত হলেও ডনবাস থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে দুই দেশের অনড় অবস্থানই বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

