শামির দাপটে কোয়ার্টার ফাইনালের দোরগোড়ায় বাংলা – এবেলা
এবেলা ডেস্কঃ
রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ওঠার পথে জয়ের সুবাস পাচ্ছে বাংলা। মহম্মদ শামির বিধ্বংসী বোলিংয়ে সার্ভিসেস বর্তমানে ইনিংস হারের মুখে দাঁড়িয়ে। প্রথম ইনিংসে ১৮৬ রানে গুটিয়ে যাওয়ার পর ফলো-অনে নেমে তৃতীয় দিন শেষে সার্ভিসেসের সংগ্রহ ৮ উইকেটে ২৩১ রান।
দ্বিতীয় ইনিংসে শামি একাই নিয়েছেন ৫টি উইকেট, যা প্রথম শ্রেণির ক্রিকেটে তার ১৪তম পাঁচ উইকেট শিকার। জয়ের জন্য বাংলার প্রয়োজন মাত্র ২ উইকেট। ১০২ রানে পিছিয়ে থাকা সার্ভিসেসের বিপক্ষে বোনাস পয়েন্টসহ জয় তুলে নিতে মরিয়া অভিমন্যু ঈশ্বরণের দল।

