লেটেস্ট নিউজ

শারীরিক অসুস্থতায় দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী – এবেলা

এবেলা ডেস্কঃ

কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী অসুস্থ হয়ে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার রাতে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যা বৃদ্ধি পাওয়ায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।

হাসপাতাল সূত্রে খবর, সোনিয়া গান্ধী দীর্ঘদিন ধরেই ফুসফুসের সংক্রমণে ভুগছেন এবং এটি তাঁর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষারই অংশ। ভর্তির সময় তাঁর সঙ্গে ছিলেন পুত্র তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কন্যা প্রিয়াঙ্কা গান্ধী। ৭৯ বছর বয়সী এই নেত্রী বার্ধক্যজনিত নানা জটিলতা ছাড়াও আগে দু’বার কোভিডে আক্রান্ত হয়েছিলেন।

বিগত কয়েক বছরে একাধিকবার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই বর্ষীয়ান সংসদীয় নেত্রী। গত বছর শিমলা সফরে গিয়েও তিনি আকস্মিক অসুস্থ হয়ে পড়েছিলেন। অসুস্থতা সত্ত্বেও তিনি সংসদীয় রাজনীতিতে সক্রিয় থাকলেও বর্তমানে দলীয় সাংগঠনিক দায়িত্ব থেকে নিজেকে কিছুটা দূরে রেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *