শাহবাজের ভেলকি: হরিয়ানাকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলা – এবেলা
এবেলা ডেস্কঃ
রঞ্জি ট্রফিতে শাহবাজ আহমেদের স্পিন জাদুতে কুপোকাত হরিয়ানা। প্রথম ইনিংসে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে একাই নিলেন ৬ উইকেট। ২৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১০৫ রানেই গুটিয়ে যায় হরিয়ানা। ১৮৮ রানের দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নক আউটে জায়গা করে নিল বাংলা।

