লেটেস্ট নিউজ

শাহরুখের স্বস্তি: বড়সড় আইনি ধাক্কা খেলেন সমীর ওয়াংখেড়ে – এবেলা

এবেলা ডেস্কঃ

দিল্লি হাইকোর্টে মুখ থুবড়ে পড়ল প্রাক্তন এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ের আবেদন। শাহরুখ খানের প্রযোজনা সংস্থা ও নেটফ্লিক্সের বিরুদ্ধে দায়ের করা মামলাটি খারিজ করে দিয়েছে আদালত। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, এলাকাভিত্তিক বিচারিক অধিকার না থাকায় দিল্লিতে এই মামলার শুনানি সম্ভব নয়।

নেটফ্লিক্স সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’-এর কিছু দৃশ্য মানহানিকর দাবি করে তা সরানোর আর্জি জানিয়েছিলেন ওয়াংখেড়ে। তবে বিবাদী পক্ষ একে পুরোপুরি কাল্পনিক ও ব্যঙ্গধর্মী বলে দাবি করে। আরিয়ান খান পরিচালিত এই সিরিজ নিয়ে আইনি লড়াইয়ে আপাতত বড় জয় পেলেন কিং খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *