শাহী হুঁশিয়ারির মাঝেই মোদী-অধীর সাক্ষাৎ! ২০২৬-এর আগে তুঙ্গে বাংলার রাজনৈতিক পারদ – এবেলা
এবেলা ডেস্কঃ
একদিকে কলকাতায় অমিত শাহের হুঙ্কার, অন্যদিকে দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে অধীর চৌধুরীর বৈঠক—সব মিলিয়ে সরগরম বাংলার রাজনীতি। শাহ এদিন দুর্নীতি ও অনুপ্রবেশ ইস্যুতে মমতা সরকারকে তীব্র আক্রমণ করে ২০২৬ সালে বিজেপি সরকার গঠনের দাবি জানান। তাঁর মতে, অনুপ্রবেশ রুখতে ব্যর্থ রাজ্য সরকারই জাতীয় নিরাপত্তার প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।
অন্যদিকে, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করে ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের ওপর হওয়া নির্যাতনের অভিযোগ তোলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা ও ওড়িশার মর্মান্তিক খুনের ঘটনা নিয়ে কেন্দ্রের জরুরি হস্তক্ষেপ দাবি করেন তিনি। শাহের ‘শাহী’ লক্ষ্য বনাম অধীরের ‘শ্রমিক’ সুর, দুই মেরুর এই তৎপরতায় রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ দানা বাঁধছে।

