শাহের ডেডলাইনের আগেই অস্ত্র ছাড়ল ৩ মাওবাদী – এবেলা
এবেলা ডেস্কঃ
৩১ মার্চের টার্গেট কি তবে পূরণ হতে চলেছে? ছত্তিশগড়ের কাঁকেরে ফের বড় সাফল্য পেল যৌথ বাহিনী। শনিবার পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন রাধা কুঞ্জম, সন্দীপ কাদিয়াম এবং রাইনু পাড্ডা নামে তিন দুর্ধর্ষ মাওবাদী। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে এসএলআর এবং ৩০৩ রাইফেল।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশ মাওবাদী মুক্ত হবে। সেই সময়সীমা শেষ হতে হাতে আর মাত্র তিন দিন। তার আগেই একের পর এক আত্মসমর্পণের ঘটনা কেন্দ্রীয় লক্ষ্যপূরণের পথে বড় ইঙ্গিত দিচ্ছে। গত ২৬ মাসে প্রায় ২৭০০ মাওবাদী সমাজের মূলস্রোতে ফিরেছেন, যা দণ্ডকারণ্য এলাকায় মাও-দমন অভিযানে নতুন গতি এনেছে।
