লেটেস্ট নিউজ

শাহ আসার আগেই ব্যারাকপুরে চরম অস্বস্তিতে বিজেপি – এবেলা

এবেলা ডেস্কঃ

অমিত শাহের সফরের ঠিক আগেই ব্যারাকপুরে বড়সড় বিড়ম্বনায় পড়ল বিজেপি। বীজপুরের এক তৃণমূল নেতাকে গেরুয়া শিবিরে টানার তোড়জোড় চললেও বিপত্তি ঘটাল দলেরই তৈরি ‘চার্জশিট’। সেই নথিতে সংশ্লিষ্ট নেতাকে ‘দুর্নীতিগ্রস্ত’ হিসেবে চিহ্নিত করে ভোটারদের বাড়ি বাড়ি প্রচার চালিয়েছে বিজেপি। ফলে যাঁকে জনসমক্ষে কাঠগড়ায় তোলা হলো, তাঁকে দলে নেওয়া নিয়ে অন্তর্কলেহ তুঙ্গে।

রাজনৈতিক মহলের মতে, তৃণমূল ভাঙানোর কৌশলে এই ভুল গেরুয়া শিবিরের ভাবমূর্তিতে বড় ধাক্কা। একদিকে ওই নেতাকে শাহের সভায় যোগ দেওয়ানোর পরিকল্পনা ছিল, অন্যদিকে চার্জশিট বিতর্ক সেই পরিকল্পনায় কাঁটা বিছিয়েছে। এই ঘটনায় শিল্পাঞ্চলে হাসির রোল উঠলেও পদ্ম শিবিরের অন্দরে এখন অস্বস্তি ও ক্ষোভ চরমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *