শিউরে ওঠার মতো ঘটনা! যোগব্যায়াম শেখানোর নামে গৃহবধূর সর্বনাশ করল শিক্ষক – এবেলা
এবেলা ডেস্কঃ
শান্তি আর স্বাস্থ্যের বদলে মিলল নরকযন্ত্রণা। গুরুগ্রামের এক স্বঘোষিত যোগ শিক্ষক রাকেশ শর্মা ও তার স্ত্রী নীতু শর্মার বিরুদ্ধে উঠেছে মারাত্মক অভিযোগ। জিমের আড়ালে গৃহবধূর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও রেকর্ড করে তিন বছর ধরে চালানো হয়েছে ব্ল্যাকমেইলিং। ইতিমধ্যেই কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার পর আরও ১৫ লক্ষ টাকার দাবিতে চাপ দিতেই পুলিশের জালে ধরা পড়ে অভিযুক্তের স্ত্রী।
পার্কে টাকা নিতে এসে হাতেনাতে গ্রেফতার
২০২০ সালে ফিটনেসের জন্য রাকেশের কাছে যোগব্যায়াম শুরু করেন ওই মহিলা। সেই সুযোগেই আপত্তিকর ভিডিও রেকর্ড করে রাখে অভিযুক্ত। ২০২৩ সাল থেকে শুরু হয় আসল খেলা। সম্মানের ভয়ে প্রথমে ৩ লক্ষ টাকা দিলেও দম্পতি দমে থাকেনি। শেষমেশ অতিষ্ঠ হয়ে পালম বিহার থানায় অভিযোগ জানান মহিলা। গত ২১ মার্চ দেবী লাল পার্কে কিস্তির ১ লক্ষ টাকা নিতে এসে পুলিশের পাতা জালে ধরা পড়ে নীতু। মূল পান্ডা রাকেশ শর্মা বর্তমানে পলাতক। পুলিশ অভিযুক্তদের কড়া শাস্তির আশ্বাস দিয়েছে।

