শিকলবন্দি মাদুরো, এবার কি লক্ষ্য পুতিন? ট্রাম্পের অভিযানে জেলেনস্কির বিস্ফোরক বার্তা – এবেলা
এবেলা ডেস্কঃ
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নাটকীয়ভাবে আটকের ঘটনায় বিশ্বরাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। এই অভিযানে মার্কিন রণকৌশলের প্রশংসা করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তিনি জানান, স্বৈরশাসকদের সঙ্গে কীভাবে মোকাবিলা করতে হয় তা ওয়াশিংটন এখন জানে। সরাসরি নাম না নিলেও, রাজনৈতিক মহলের মতে জেলেনস্কির নিশানায় ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
শনিবার কারাকাসে বিমান হামলার পর মাদুরো ও তাঁর স্ত্রীকে বন্দি করে নিউ ইয়র্কের ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। মাদুরোর বিরুদ্ধে মাদক সন্ত্রাস ও কোকেন আমদানির মতো গুরুতর অভিযোগ এনেছে আমেরিকা। এই ঘটনাকে নিউ ইয়র্কের মেয়র ‘যুদ্ধাপরাধ’ বলে নিন্দা জানালেও, জেলেনস্কি একে একনায়কতন্ত্র দমনের মোক্ষম হাতিয়ার হিসেবে দেখছেন।

