শিক্ষিত যুবকদের মধ্যে হু হু করে বাড়ছে এইচআইভি! – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক : আপনার অজান্তেই কি প্রাণঘাতী ভাইরাস থাবা বসাচ্ছে শহরে? বর্ধমানে সম্প্রতি ৯০ জনের শরীরে এইচআইভি শনাক্ত হওয়ায় সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বিশেষ করে উচ্চশিক্ষিত ও সচ্ছল যুবকদের মধ্যে এই সংক্রমণ ছড়িয়ে পড়ায় বোঝা যাচ্ছে, অসচেতনতা যেকোনো পরিবারে বিপর্যয় ডেকে আনতে পারে। অনিরাপদ জীবনযাপন কীভাবে সুস্থ সমাজকে ঝুঁকির মুখে ফেলছে, তা এখন বড় প্রশ্ন।
সামাজিক মাধ্যমে পরিচয়ের সূত্রে গড়ে ওঠা অনিরাপদ সম্পর্কই এই বিপদের মূল কারণ বলে জানাচ্ছে স্বাস্থ্য দফতর। এই সংক্রমণ কেবল আক্রান্ত ব্যক্তির নয়, বরং পুরো জনস্বাস্থ্যের জন্য অশনি সংকেত। প্রশাসনের মতে, এখনই সতর্ক না হলে এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করলে এই নীরব ঘাতক ভাইরাস প্রতিটি ঘরে হানা দিতে পারে। সুস্থ থাকতে লুকোছাপা ছেড়ে সচেতন হওয়াই এখন বাঁচার একমাত্র পথ।

