শিপিং হাউসে যাচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর বামার লরি বিল্ডিং থেকে স্ট্র্যান্ড রোডের শিপিং হাউসে স্থানান্তরিত হচ্ছে। আগামী ২০ ও ২১ মার্চের মধ্যে এই স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। দফতরের সমস্ত নথি, আসবাবপত্র ও ইলেকট্রনিক সরঞ্জাম সরানোর দায়িত্ব দেওয়া হয়েছে হেরিটেজ ট্রান্সপোর্ট অর্গানাইজেশনকে।
২১ মার্চ বিকেল ৫টার মধ্যে স্থানান্তরের কাজ শেষ করতে হবে। এর আগে সিইও মনোজ আগরওয়ালের দফতর থেকে নবান্নে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছিল। উল্লেখ্য, শিপিং কর্পোরেশনের এই ভবনটি কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের অধীনস্থ একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা।

