লেটেস্ট নিউজ

শিবরাত্রিতে তারকেশ্বর যাত্রীদের জন্য বড় সুখবর দিয়ে স্পেশাল ট্রেন ঘোষণা করল পূর্ব রেল – এবেলা

এবেলা ডেস্কঃ

শিবরাত্রির ভিড় সামাল দিতে আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারি হাওড়া এবং তারকেশ্বরের মধ্যে বিশেষ ইএমইউ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি দুপুর ২টো ৪৫ মিনিটে হাওড়া থেকে ছেড়ে ট্রেনটি বিকেল ৪টে ১৪ মিনিটে তারকেশ্বর পৌঁছাবে। ফিরতি পথে তারকেশ্বর থেকে বিকেল ৪টে ৪৫ মিনিটে ছেড়ে ট্রেনটি সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে হাওড়া স্টেশনে আসবে।

এই বিশেষ ট্রেনটি হাওড়া থেকে তারকেশ্বর রুটের শেওড়াফুলি, সিঙ্গুর ও হরিপালসহ প্রতিটি স্টেশনেই থামবে। মেলায় পুণ্যার্থীদের যাতায়াত সহজতর করতেই রেল কর্তৃপক্ষ এই বাড়তি ট্রেন চলাচলের ব্যবস্থা করেছে। উৎসবের দিনগুলিতে যাত্রীদের অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণ এবং স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *