লেটেস্ট নিউজ

শিবরাত্রিতে বঙ্গে ভোলবদল প্রকৃতির, আর কি ফিরবে হাড়কাঁপানো শীত? – এবেলা

এবেলা ডেস্কঃ

তিলোত্তমা-সহ গোটা রাজ্য থেকেই শীতের বিদায় এখন সময়ের অপেক্ষা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী এক সপ্তাহ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী হবে। ভোরের দিকে সামান্য আমেজ থাকলেও দিনের বেলা গরম বাড়বে।

দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিংয়ে হালকা কুয়াশার পূর্বাভাস থাকলেও বাকি রাজ্য শুষ্ক থাকবে। বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হলেও আপাতত এ রাজ্যে তার প্রভাবে দুর্যোগ বা বৃষ্টিপাতের কোনো সতর্কতা জারি করেনি হাওয়া অফিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *