শিবরাত্রিতে শিবরূপী রজনীকান্তকে দুগ্ধাভিষেক ঘিরে নেটপাড়ায় তুঙ্গে বিতর্ক – এবেলা
এবেলা ডেস্কঃ
মাদুরাইয়ের বাসিন্দা কার্তিক নিজের বাড়িতে মেগাস্টার রজনীকান্তের মন্দির গড়ে তুলে সেখানে অভিনেতার ‘শিব’ রূপী পোস্টারে দুধ ঢেলে পুজো করেছেন। প্রিয় তারকার অভিনয় জীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে ৫০০টি ‘বড়া’র মালা পরিয়ে এই বিশেষ আরাধনার আয়োজন করেন ওই অনুরাগী।
তবে এই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র সমালোচনার ঝড় উঠেছে। নেটিজেনদের একাংশ একে ধর্ম নিয়ে ঠাট্টা এবং অন্ধভক্তি বলে কটাক্ষ করেছেন। ভক্ত কার্তিক অবশ্য এই বিতর্ককে আমল না দিয়ে এটিকে রজনীকান্তের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা হিসেবেই দেখছেন।

