শিবরাত্রির উপবাাসে অজান্তেই ভুল করছেন না তো? জেনে নিন কী খাবেন আর কোন খাবারগুলি ছোঁয়াও পাপ – এবেলা
এবেলা ডেস্কঃ
মহা শিবরাত্রি ২০২৬ সারা দেশের শিবভক্তদের কাছে অত্যন্ত পবিত্র একটি দিন। মহাদেবের আশীর্বাদ পেতে ভক্তরা এই দিনটিতে কঠোর উপবাস পালন করেন। তবে উপবাসের পূর্ণ ফল পেতে গেলে মানতে হয় নির্দিষ্ট কিছু নিয়ম। সঠিক নিয়ম না জানলে আপনার ব্রত আসাম্পূর্ণ থেকে যেতে পারে। জেনে নিন শিবরাত্রির উপবাসে কোন খাবারগুলি খাওয়া উচিত এবং কোনগুলি একেবারেই নিষিদ্ধ।
উপবাসে কী কী খাওয়া যাবে?
যদি আপনি ফল খেয়ে উপবাস (ফলাহার) করেন, তবে আপেল, কলা, বেদানা, পেঁপে, আঙুর, কমলালেবু, তরমুজ, নাসপাতি, পেয়ারা, কিউই, আম, সবেদা, ডাবের জল ও স্ট্রবেরির মতো তাজা ফল খেতে পারেন।
আর যারা দিনে একবার খাবার গ্রহণ করেন, তারা সম্পূর্ণ সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। এর মধ্যে রয়েছে:
- শুকনো ফল: আমন্ড, কাজু ও কিশমিশ।
- প্রধান খাবার: সাবুদানার খিচুড়ি বা পায়েস, কুটুর আটার লুচি, সিঙাড়ার আটার হালুয়া বা লুচি।
- সবজি: সেদ্ধ আলু, মিষ্টি আলু, কুমড়ো বা লাউয়ের তরকারি। এছাড়া মাখানার পায়েস এবং টক দইও খাওয়া যেতে পারে।
কোন খাবারগুলি ভুলেও ছোঁবেন না?
শিবরাত্রির উপবাসে বেশ কিছু খাবার কঠোরভাবে নিষিদ্ধ। সামান্য ভুলেও আপনার উপবাস ভেঙে যেতে পারে।
- আমিষ ও নেশাদ্রব্য: মাছ, মাংস, ডিম এবং যেকোনো ধরনের মাদকদ্রব্য বা অ্যালকোহল সম্পূর্ণ বর্জনীয়।
- মশলা ও সবজি: পেঁয়াজ এবং রসুন একেবারেই খাওয়া চলবে না। রান্নায় সাধারণ নুন ব্যবহার করবেন না, কেবল সৈন্ধব লবণ ব্যবহার করা যাবে।
- শস্যদানা: চাল, গম, বার্লি, ভুট্টা বা মিলেট জাতীয় কোনো শস্য খাওয়া নিষিদ্ধ। এমনকি মুগ, মসুর বা রাজমার মতো ডালও এই তালিকায় পড়ে।
উপবাস পালনের সঠিক নিয়মাবলী
১. সকাল: ভোরে উঠে স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে উপবাসের সংকল্প নিন।
২. পুজো: শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতা, ধুতুরা ও ফল অর্পণ করুন। শান্ত মনে মহাদেবের ধ্যান করুন।
৩. আচরণ: উপবাসের দিনে রাগ, মিথ্যে কথা এবং নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন। কাউকে অপমান করবেন না।
৪. মন্ত্র জপ: সারাদিন ও রাতে যথাসম্ভব ‘ওঁ নমঃ শিবায়’ মন্ত্র জপ করুন।
৫. জাগরণ: শিবরাত্রির রাতে জেগে থাকা অত্যন্ত পুণ্যদায়ক বলে মনে করা হয়। এই সময়ে ভজন-কীর্তন বা শিব পুরাণের পাঠ করা শুভ।
৬. পারন: উপবাসের পরের দিন শুভ সময়ে স্নান সেরে মহাদেবকে ভোগ নিবেদন করার পরেই ব্রত ভঙ্গ বা খাবার গ্রহণ করুন।
মনে রাখবেন, উপবাস মানে কেবল না খেয়ে থাকা নয়, এটি শরীর ও মনের শুদ্ধিকরণের একটি প্রক্রিয়া। ভক্তি ও নিষ্ঠার সাথে এই নিয়মগুলি মেনে চললে আপনি অবশ্যই মহাদেবের কৃপা লাভ করবেন।

