শিরোনাম: এবার এসআইআর তলবে মেহতাব হোসেন – এবেলা
এবেলা ডেস্কঃ
মহম্মদ শামি ও লক্ষ্মীরতন শুক্লার পর এবার এসআইআর শুনানিতে তলব করা হলো প্রাক্তন তারকা ফুটবলার মেহতাব হোসেনকে। মায়ের নামে তথ্যের গরমিল থাকায় আগামী রবিবার দক্ষিণ ২৪ পরগনার মল্লিকপুরে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। মেহতাব জানান, তালিকায় তাঁর ও মায়ের নামের বানানে অমিল থাকায় এই ইয়ারিং।
ইস্টবেঙ্গল ও মোহনবাগানের প্রাক্তন এই মিডফিল্ডার জাতীয় দলের হয়ে ৩৩টি ম্যাচ খেলেছেন। এর আগে রহিম নবি, দেব এবং অমর্ত্য সেনের মতো বিশিষ্ট ব্যক্তিদেরও একই প্রক্রিয়ায় ডাকা হয়েছিল। হেভিওয়েট ক্রীড়াবিদ ও ব্যক্তিত্বদের ধারাবাহিকভাবে নোটিশ প্রদানের ঘটনায় বর্তমানে জনমনে কৌতূহল ও শোরগোল তৈরি হয়েছে।

