লেটেস্ট নিউজ

শিলং গ্যাংটককে টপকে ২০২৫ সালে পর্যটকদের পছন্দের শীর্ষে বাংলার কোন স্পট, জেনে নিন – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৫ সালের পর্যটন পরিসংখ্যানে বড় চমক দিয়ে উত্তর-পূর্ব ভারতের জনপ্রিয় সব গন্তব্যকে পিছনে ফেলে দিয়েছে বাংলার দার্জিলিং। মেঘালয়ের শিলং বা সিকিমের গ্যাংটকের তুলনায় গত বছর পর্যটকদের সার্চ লিস্টে পাহাড়ের রানির জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। বিশেষ করে অক্টোবর থেকে ডিসেম্বরের ভরা মরসুমে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এমনকি পহেলগাম পরিস্থিতির জেরে বহু ভ্রমণপিপাসু বিকল্প হিসেবে উত্তর-পূর্ব ভারতকেই বেছে নিয়েছিলেন, যার মধ্যে বাঙালির চিরকালীন পছন্দের ঠিকানা দার্জিলিং ছিল সবার প্রথম সারিতে।

কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য, টাইগার হিল, ঐতিহ্যবাহী ঘুম স্টেশন এবং সবুজ চা বাগানের টানে পর্যটকরা বারবার এখানে ছুটে আসেন। শিলিগুড়ি থেকে কালিম্পং, ভুটান বা নেপালে যাওয়ার সহজ যোগাযোগ ব্যবস্থা দার্জিলিংকে অনন্য করে তুলেছে। তবে শুধু প্রধান শহর নয়, পাশাপাশি কালিম্পং, পেলিং এবং চেরাপুঞ্জির মতো পাহাড়ি জনপদগুলোও গত বছর পর্যটন মানচিত্রে যথেষ্ট গুরুত্ব পেয়েছে। সব মিলিয়ে বন্দে ভারত ও যাতায়াত ব্যবস্থার উন্নতির ফলে ২০২৫ সালে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় পর্যটনে এক নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *