লেটেস্ট নিউজ

শিশুকন্যাকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জবাব, নেটপাড়াকে কড়া বার্তা সম্রাজ্ঞীর – এবেলা

এবেলা ডেস্কঃ

স্বামী ও শিশুকন্যার সঙ্গে ছবি পোস্ট করার পর থেকেই সোশাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়েছেন সাহিত্যিক সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। স্বামী অরূপ চক্রবর্তী তৃণমূল কাউন্সিলর হওয়ায়, তাঁদের শিশুকন্যাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন নেটিজেনদের একাংশ। রাজনৈতিক মতবিরোধের জেরে এহেন ব্যক্তিগত আক্রমণ মেনে নিতে পারেননি লেখিকা। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে সোশাল মিডিয়ায় কড়া জবাব দিয়েছেন তিনি।

সম্রাজ্ঞী লেখেন, রাজনৈতিক বিরোধিতার নামে শিশুদের আক্রমণ করা অশিক্ষার নামান্তর। সোশাল মিডিয়ায় ‘এসি ড্রয়িং রুমে’ বসে রাজনীতি করার পরিবর্তে মাঠে নেমে লড়ার পরামর্শ দিয়েছেন তিনি। লেখিকার মতে, মতাদর্শের ভিন্নতা থাকলেও ব্যক্তিগত আক্রমণ বা অশালীন আচরণ কাম্য নয়। বিরোধী মতের মানুষজনের প্রতি সৌজন্য বজায় রাখা জরুরি।

ট্রোলের শিকার হয়েও নিজের কন্যা অরণ্যানীকে তিনি শিখিয়েছেন, রাজনৈতিক পরিচয় যাই হোক, যেন কোনো শিশুকে আসাম্মান না করা হয়। নেটিজেনদের অশালীন আচরণের প্রতিবাদে সরব হয়ে সম্রাজ্ঞী কার্যত সাইবার দুনিয়ার শিষ্টাচার ও শালীনতার পাঠ দিয়েছেন। এই ঘটনায় সোশাল মিডিয়ার ক্রমবর্ধমান ট্রোলিং সংস্কৃতি নিয়ে ফের নতুন করে চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *