লেটেস্ট নিউজ

শিহরণ! হাত-পা বেঁধে প্রাক্তন সরকারি কর্মীর স্ত্রীকে নৃশংস খুন – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের নিশাতগঞ্জে গভীর রাতে ঘটে গেল এক রোমহর্ষক হত্যাকাণ্ড। হাত-পা বেঁধে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ৬৫ বছর বয়সী বৃদ্ধা নির্মলা দেবীকে। মৃতার স্বামী রাজারাম সচিবালয় থেকে অবসরপ্রাপ্ত আধিকারিক ছিলেন।

শনিবার রাতে যখন এই ঘটনা ঘটে, তখন নির্মলা দেবীর ছেলে ত্রিদেশ বিদ্যুৎ বিভাগে ডিউটিতে ছিলেন। নাতি আদিত্য ডেলিভারির কাজ সেরে ঘরে ফিরে দেখেন, দাদির নিথর দেহ পড়ে আছে। ঘর থেকে নগদ টাকা বা গয়না লুট হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

উপ-পুলিশ কমিশনার বিক্রান্ত বীর সিং জানিয়েছেন, বৃদ্ধার হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে এবং প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে তাঁকে গলা টিপে হত্যা করা হয়েছে। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। বর্তমানে বাড়ির ভাড়াটেদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং রাজন শর্মা নামে এক ভাড়াটেকে আটক করেছে মহানগর থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *