লেটেস্ট নিউজ

শীঘ্রই বদলে যাচ্ছে দেশের সংসদ! ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণে ঐতিহাসিক পদক্ষেপ কেন্দ্রের – এবেলা

এবেলা ডেস্কঃ

বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার মহিলা সংরক্ষণ আইন দ্রুত কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে। সূত্র মারফত জানা গেছে, ২০১১ সালের আদমশুমারির ওপর ভিত্তি করেই এই প্রক্রিয়া শুরু হতে পারে। নতুন রূপরেখা অনুযায়ী লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বেড়ে ৮১৬ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে ২৭৩টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।

সংসদের বর্তমান বাজেট অধিবেশনেই প্রয়োজনীয় সংশোধনী বিল আনার পরিকল্পনা করছে সরকার। ২৩ সালের আইনে সীমানা পুনর্নির্ধারণের পর সংরক্ষণের কথা থাকলেও, বিশেষ সংশোধনীর মাধ্যমে তার আগেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে কেন্দ্র। তবে সংবিধানের ৩৬৮(২) অনুচ্ছেদ অনুযায়ী এই পরিবর্তনের জন্য সংসদের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। বিজেপি একক শক্তিতে সেই সংখ্যাতত্ত্বে পৌঁছাতে না পারায় এখন বিরোধী দলগুলোর সমর্থনের ওপর নজর রাখা হচ্ছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সর্বদলীয় বৈঠকের প্রস্তাব দিয়েছেন। মন্ত্রিসভার সবুজ সংকেত পেলে আগামী সপ্তাহেই বিলটি রাজ্যসভায় পেশ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *