লেটেস্ট নিউজ

শীঘ্রই ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি? দিল্লিতে জয়শংকর-গোর বৈঠক – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারত ও আমেরিকার মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত বাণিজ্যচুক্তি কি অবশেষে বাস্তবায়িত হতে চলেছে? রবিবার দিল্লিতে বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। দাভোসে প্রধানমন্ত্রী মোদির প্রশংসার পাশাপাশি ট্রাম্পের দ্রুত চুক্তি স্বাক্ষরের ঘোষণার পর এই উচ্চপর্যায়ের সাক্ষাৎটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

জয়শংকর জানান, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক ও ইউক্রেন যুদ্ধ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। বাণিজ্যচুক্তি নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না এলেও, বিশেষজ্ঞদের মতে এটিই ছিল বৈঠকের মূল কেন্দ্রবিন্দু। আমেরিকার কাছে ভারতের গুরুত্ব এবং ট্রাম্পের সাম্প্রতিক বার্তা দু’দেশের বাণিজ্যিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের ইঙ্গিত দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *