শীতকে বিদায় জানিয়ে ৩৩ ডিগ্রিতে পৌঁছাবে পারদ! জানুন আবহাওয়ার বড় আপডেট – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা
কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১৭ ডিগ্রিতে পৌঁছেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে তাপমাত্রা আরও বাড়তে শুরু করবে। সপ্তাহের শেষে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাতে পারে।
বর্তমানে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে কুয়াশার দাপট বজায় থাকবে। দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হলেও বাংলায় তার সরাসরি কোনো প্রভাব পড়ার আশঙ্কা নেই।

