লেটেস্ট নিউজ

শীতের বিদায়ঘণ্টা নাকি বসন্তের আগমন? হু হু করে বাড়ছে মহানগরের তাপমাত্রা – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতায় শীতের আমেজ ফিকে করে দ্রুত বাড়ছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সরস্বতী পুজোর আগেই বাংলা থেকে বিদায় নিতে পারে শীত। গত দশ দিনে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে ২৭ ডিগ্রিতে পৌঁছেছে। হাড়কাঁপানো ঠান্ডার আর কোনো নতুন স্পেল ফেরার সম্ভাবনা নেই বললেই চলে, যা কার্যত শীতপ্রেমীদের জন্য মন খারাপের খবর।

পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ জানুয়ারি থেকে আজ ২২ জানুয়ারির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি থেকে বেড়ে ১৫.৭ ডিগ্রিতে দাঁড়িয়েছে। মাত্র এক সপ্তাহে পারদ চড়েছে ৩ ডিগ্রিরও বেশি। দিন ও রাত উভয় ক্ষেত্রেই উষ্ণতা বাড়তে থাকায় শীতের আমেজ এখন কেবল ভোরের দিকেই সীমাবদ্ধ। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও আবহাওয়া পরিবর্তনের এই ধারা অব্যাহত থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *