লেটেস্ট নিউজ

শীর্ষক: বঙ্গে শীতের বিদায় ঘণ্টা! উত্তরে বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস – এবেলা

এবেলা ডেস্কঃ

দক্ষিণবঙ্গ থেকে শীত কার্যত বিদায় নিতে শুরু করেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাত দিন জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনো সম্ভাবনা নেই। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির আশেপাশে থাকলেও বুধবার থেকে তা আরও বাড়বে। ভোরের দিকে হালকা শিরশিরানি থাকলেও বেলা বাড়লে অনুভূত হচ্ছে অস্বস্তি।

অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী চার দিন ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পর্যটকদের জন্য সুখবর দিয়ে শৈল শহরে তুষারপাতের পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে শীতের আমেজ কমলেও উত্তরে দাপট বজায় থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *