শীর্ষস্থান দখলের লড়াইয়ে হোঁচট খেল ব্যারেটোর দল এবং ছন্দে ফিরছে বর্ধমান – এবেলা
এবেলা ডেস্কঃ
বেঙ্গল সুপার লিগে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই। শুক্রবার প্রথম ম্যাচে লিগ টপার রয়্যাল সিটির মুখোমুখি হয়েছিল জোসে ব্যারেটোর কোচিংয়ে থাকা হাওড়া-হুগলি ওয়ারিয়ার্স। টানটান উত্তেজনার এই হাইভোল্টেজ ম্যাচটি শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হয়। ফলে ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে রয়্যাল সিটি শীর্ষস্থান ধরে রাখলেও, ১৩ পয়েন্ট নিয়ে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে ব্যারেটোর শিষ্যরা।
অন্যদিকে টানা জয়ের ধারা বজায় রেখে টুর্নামেন্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সন্দীপ নন্দীর বর্ধমান ব্লাস্টার্স। শুরুতে পিছিয়ে পড়লেও কোপা টাইগার্সকে ৩-১ গোলে হারিয়ে চমক দিয়েছে তারা। দলের হয়ে লতিফ জোড়া গোল এবং চিজোবা একটি গোল করেন। লিগের প্রথম পাঁচ ম্যাচে হারলেও টানা দ্বিতীয় জয়ে এখন আত্মবিশ্বাসী বর্ধমান শিবির। বর্তমানে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শেষে থাকলেও ছন্দে ফেরায় স্বস্তিতে দলটির সমর্থকরা।

