লেটেস্ট নিউজ

শীর্ষে অভিষেক, বড় লাফ সূর্যর – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে দুর্দান্ত ফর্মে ফেরায় আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড়সড় চমক দিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। টানা ভালো পারফরম্যান্সের সুবাদে পাঁচ ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় সপ্তম স্থানে উঠে এসেছেন তিনি। টি-২০ বিশ্বকাপের ঠিক আগে দলগতভাবেও শীর্ষস্থান ধরে রেখেছে ভারত।

তালিকায় এক নম্বরে রয়েছেন অভিষেক শর্মা এবং তৃতীয় স্থানে তিলক বর্মা। এছাড়া ইশান কিষাণ, শিবম দুবে এবং রিঙ্কু সিং ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়েছেন। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও তিন বিভাগেই নিজের অবস্থান মজবুত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *