লেটেস্ট নিউজ

শীর্ষ আদালতে মমতার মামলার শুনানি, কী জানাবে কমিশন? – এবেলা

এবেলা ডেস্কঃ

আজ সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এসআইআর মামলার গুরুত্বপূর্ণ শুনানি। দুপুর ২টো নাগাদ প্রধান বিচারপতি সূর্য কান্তের এজলাসে এই মামলার গতিপ্রকৃতির দিকে নজর থাকবে গোটা রাজ্যের। পাশাপাশি, ভোটার তালিকার বিশেষ সংশোধনের সময়সীমা বৃদ্ধি নিয়ে নির্বাচন কমিশন আজ কী সিদ্ধান্ত নেয়, সেদিকেও তাকিয়ে রাজনৈতিক মহল।

সংসদের বাজেট অধিবেশনে আজ লোকসভায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, শুরু হচ্ছে মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা, যেখানে প্রশ্নপত্র ফাঁস রুখতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পর্ষদ। খেলার মাঠেও উত্তেজনা তুঙ্গে; একদিকে ইডেনে ইতালির বিশ্বকাপ অভিষেক, অন্যদিকে রঞ্জি ট্রফিতে জয়ের লক্ষ্যে নামছে বাংলা দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *