লেটেস্ট নিউজ

শীর্ষ আদালতে স্বস্তি মুকুল রায়ের, বিধায়ক পদ খারিজের নির্দেশে স্থগিতাদেশ – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা হাইকোর্টের বিধায়ক পদ খারিজের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মুকুলের পুত্র শুভ্রাংশু রায়। শুক্রবার প্রধান বিচারপতির বেঞ্চ এই স্থগিতাদেশ দেয়।

পাশাপাশি সুপ্রিম কোর্ট বিধানসভার স্পিকার ও বিরোধী দলনেতাসহ সংশ্লিষ্ট পক্ষগুলিকে নোটিশ জারি করেছে। মুকুল রায়ের অসুস্থতা এবং আইনি লড়াইয়ের আবেদন বিবেচনা করে আদালত এই সিদ্ধান্ত নেয়। চার সপ্তাহের মধ্যে পক্ষগুলিকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *