লেটেস্ট নিউজ

শীর্ষ নেতাদের হত্যার ছক কষছিল হিজবুল্লাহর ঘাতক দল, কুয়েতে ৬ জঙ্গি ধরা পড়তেই ফাঁস চাঞ্চল্যকর তথ্য – এবেলা

এবেলা ডেস্কঃ

কুয়েতের শীর্ষ নেতাদের সরিয়ে দেওয়ার বড়সড় ষড়যন্ত্র রুখে দিল দেশটির নিরাপত্তা বাহিনী। ইরান সমর্থিত জঙ্গি সংগঠন হিজবুল্লাহর সঙ্গে যুক্ত একটি ঘাতক দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ধৃতদের মধ্যে ৫ জনই কুয়েতি নাগরিক। তদন্তে জানা গেছে, এই চক্রের আরও ১৪ সদস্য বর্তমানে পলাতক, যাদের মধ্যে কুয়েতি ছাড়াও ইরানি ও লেবানিজ নাগরিক রয়েছে।

জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে যে তারা হিজবুল্লাহর হয়ে কুয়েতে গুপ্তচরবৃত্তি এবং নাশকতার পরিকল্পনা করছিল। তাদের মূল লক্ষ্য ছিল দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করা এবং শীর্ষ নেতাদের হত্যা করা। এই ঘটনার পর দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পলাতক আসামিদের ধরতে আন্তর্জাতিক স্তরে তল্লাশি শুরু করেছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *