লেটেস্ট নিউজ

শুক্রবারই কি মিলবে অতিরিক্ত ভোটার তালিকা? বিচারকদের নিরাপত্তা নিয়ে সতর্ক কমিশন – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে ঝুলে থাকা প্রায় ৬০ লক্ষ নামের ভাগ্য নির্ধারণে তৎপর নির্বাচন কমিশন। Supreme \titleonly কোর্টের নির্দেশে নিযুক্ত ৭০০-র বেশি বিচার বিভাগীয় আধিকারিক প্রতিদিন প্রায় দুই লক্ষ নামের নিষ্পত্তি করছেন। বৃহস্পতিবার পর্যন্ত ২৫ লক্ষাধিক নামের কাজ শেষ হয়েছে। সব বুথ থেকে চূড়ান্ত তথ্য শুক্রবারের মধ্যে পৌঁছলে ওই দিনই কমিশনের প্রথম অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে।

মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ধাপে ধাপে এই অতিরিক্ত তালিকাগুলি প্রকাশ করা হবে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে সব নামের নিষ্পত্তি না হলে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ নিয়ে জটিলতা তৈরি হতে পারে। সেক্ষেত্রে পুনরায় শীর্ষ আদালতের হস্তক্ষেপের প্রয়োজন হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিবেচনাধীন নামের নিষ্পত্তি প্রক্রিয়ায় যুক্ত বিচারকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কমিশন। সংশ্লিষ্ট ডিএসপি-দের নির্দেশ দেওয়া হয়েছে আধিকারিকদের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে। তালিকা প্রকাশের পর প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হবে। যারা এই তালিকা থেকে বাদ পড়বেন, তারা পরবর্তীতে বিশেষ ট্রাইব্যুনালে আবেদনের সুযোগ পাবেন বলে আদালত জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *