শুধু পশ্চিমবঙ্গেই কেন এত আইনি জটিলতা? এসআইআর ইস্যুতে কড়া মন্তব্য সিজেআই সূর্যকান্তের – এবেলা
এবেলা ডেস্কঃ
Supreme \titleonly কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত জানিয়েছেন, দেশের অন্যান্য রাজ্যে এসআইআর (SIR) প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হলেও পশ্চিমবঙ্গ ব্যতিক্রম। ১ এপ্রিল পর্যন্ত মামলা পিছিয়ে দিয়ে সিজেআই মন্তব্য করেন যে, বিভিন্ন রাজ্যে ভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় থাকা সত্ত্বেও সেখানে কোনো বড় আইনি লড়াই হয়নি, যা কেবল এই রাজ্যেই দেখা যাচ্ছে।
রাজ্য সরকারের আইনজীবীরা একে ‘তাত্ত্বিক অসঙ্গতি’ বলে দাবি করলেও আদালত স্পষ্ট করেছে যে, বাংলার এসআইআর প্রক্রিয়া এখনো আসাম্পূর্ণ। এদিকে তৃণমূল নেত্রী মেনকা গুরুস্বামী ভোটার তালিকায় নাম তোলা ও আপত্তির সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়েছেন। বর্তমানে ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত তালিকায় প্রায় ৬০ লক্ষ নাম পর্যালোচনার অধীনে রয়েছে, যার মধ্যে নির্বাচন কমিশনের হিসেবে প্রায় ২৯ লক্ষ ভোটারের বিষয়টি বিচারবিভাগীয় আধিকারিকরা খতিয়ে দেখছেন। আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

