লেটেস্ট নিউজ

শুনানির নোটিশে ঘরছাড়ার আতঙ্ক, প্রাণ হারালেন বৃদ্ধ – এবেলা

এবেলা ডেস্কঃ

ছেলের পরিচয়পত্রে পদবি বিভ্রাটের জেরে শুনানির নোটিশ আসায় চরম আতঙ্কে মৃত্যু হলো মালদার মানিকচকের শেখ শরিফুলের। ছেলেদের থেকে বিচ্ছিন্ন হওয়ার ভয় গ্রাস করেছিল নূরপুর নিচু তিওরপাড়া এলাকার এই বৃদ্ধকে। নোটিশ পাওয়ার পর থেকেই তিনি খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছিলেন বলে জানা গেছে।

একইভাবে শুনানির নোটিশ নিতে গিয়ে মৃত্যু হয়েছে রহমান নামে আরেক বৃদ্ধের। তার ছেলের নামেও তথ্যে অসংগতি থাকায় প্রশাসনিক তলব এসেছিল। মৃতদের পরিবারের দাবি, এই ‘SIR’ শুনানির আতঙ্ক ও দুশ্চিন্তা থেকেই স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন তারা। আমজনতার মধ্যে বাড়ছে উদ্বেগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *