লেটেস্ট নিউজ

শুভেন্দুর উইকেট নিতে এবার খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ই কি তৃণমূলের ব্রহ্মাস্ত্র – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কামারহাটির বিধায়ক মদন মিত্রের গলায় শোনা গেল তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা। দলীয় কৌশল নিয়ে একসময়ের সমালোচক মদন এখন অভিষেককে ‘আলেকজান্ডার’ ও ‘ব্রহ্মাস্ত্র’ বলে অভিহিত করেছেন। তাঁর দাবি, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে হারাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজন নেই, সেনাপতি অভিষেকই যথেষ্ট এবং তিনি সেখানে বিজেপিকে ৫০ হাজার ভোটে পরাজিত করবেন। ‘তৃণমূলের নবজোয়ার’ কর্মসূচির পর অভিষেক যুদ্ধের কৌশলে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বলে মনে করছেন তিনি।

অন্যদিকে মদন মিত্রের এই দাবিকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। গেরুয়া শিবিরের নেতা সজল ঘোষ পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে জানান, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় জিততে পারেননি, সেখানে অভিষেককে নিয়ে আসার জল্পনা নিরর্থক। রাজ্যে স্বাস্থ্য পরিষেবা যথাযথ থাকলে কেন আলাদা করে ‘সেবাশ্রয়’ পরিষেবার প্রয়োজন পড়ছে, সেই প্রশ্ন তুলে তৃণমূলের কৌশলকে বিঁধেছেন তিনি। নন্দীগ্রামকে ঘিরে রাজনীতির এই পারদ চড়তে থাকায় রাজনৈতিক মহলে নতুন জল্পনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *