লেটেস্ট নিউজ

শুভেন্দুর গড়ে ফের ঘাসফুল ঝড়, নন্দীগ্রামে ধরাশায়ী বিজেপি – এবেলা

এবেলা ডেস্কঃ

নন্দীগ্রাম: বিধানসভা নির্বাচনের হাইভোল্টেজ লড়াইয়ের পর থেকেই নন্দীগ্রামের প্রতিটি রাজনৈতিক পদক্ষেপের দিকে নজর থাকে গোটা রাজ্যের। ফের একবার শুভেন্দু অধিকারীর খাসতালুক হিসেবে পরিচিত এই এলাকায় বড়সড় ধাক্কা খেল গেরুয়া শিবির। রানিপুর সমবায় সমিতির নির্বাচনে বিজেপিকে পরাজিত করে নিজেদের আধিপত্য বজায় রাখল তৃণমূল কংগ্রেস।

সমবায় নির্বাচনের ফল অনুযায়ী, মোট ৪৫টি আসনের মধ্যে ২৭টি আসনেই জয়লাভ করেছে রাজ্যের শাসকদল। অন্যদিকে, প্রধান বিরোধী দল বিজেপি থমকে গিয়েছে ১৮টি আসনে। উল্লেখ্য, লড়াই শুরু হওয়ার আগেই তৃণমূল কংগ্রেস ৫টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে কিছুটা সুবিধাজনক অবস্থানে ছিল। বাকি ৪০টি আসনে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চললেও শেষ হাসি হাসল তৃণমূলই।

পঞ্চায়েত ভোটের আগে নন্দীগ্রামের মাটিতে এই জয় তৃণমূল শিবিরের জন্য বড়সড় বুস্টার ডোজ হিসেবে কাজ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সমবায় নির্বাচনে হারের ফলে শুভেন্দু অধিকারীর নিজের নির্বাচনী এলাকাতেই বিজেপির সংগঠন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে, রানিপুরের এই ফলাফলকে সাধারণ মানুষের উন্নয়নের পক্ষে রায় হিসেবেই দেখছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *