লেটেস্ট নিউজ

শুভেন্দুর জোর ধাক্কা: নবান্নে ধর্নার অনুমতি দিল না হাইকোর্ট – এবেলা

এবেলা ডেস্কঃ

বিজেপির নবান্ন অভিযানে বড়সড় ধাক্কা খেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিঙ্গল বেঞ্চের পর এবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও নবান্নের সামনে ধর্না দেওয়ার আবেদন খারিজ করে দিয়েছে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে এবং শান্তি বজায় রাখতে নবান্নের গেটের সামনে প্রতিবাদ কর্মসূচির অনুমতি দেওয়া সম্ভব নয়।

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, প্রতিবাদ জানাতে হলে মন্দিরতলা বাসস্ট্যান্ডেই বসতে হবে। সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রেখে আদালত প্রশ্ন তোলে, খুব কাছাকাছি হওয়া সত্ত্বেও কেন নির্দিষ্ট স্থানে ধর্না দিতে আপত্তি বিজেপির? আপাতত কড়া শর্ত মেনে বিকল্প স্থানেই কর্মসূচি পালনের পথ খোলা রইল পদ্মশিবিরের সামনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *