লেটেস্ট নিউজ

শুভেন্দুর মিছিলে ‘চোর’ স্লোগান, পাল্টা আয়না দেখার পরামর্শ দিয়ে চ্যালেঞ্জ পবিত্র করের – এবেলা

এবেলা ডেস্কঃ

নন্দীগ্রামের লড়াইয়ে এবার ব্যক্তিগত আক্রমণ তুঙ্গে। রবিবার বয়াল ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল প্রার্থী পবিত্র করের বাড়ির সামনে দিয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মিছিল যাওয়ার সময় উত্তেজনা ছড়ায়। মিছিল থেকে পবিত্র করকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান ও নাচ-গান শুরু করেন বিজেপি কর্মীরা।

পাল্টা জবাবে শুভেন্দুকে বিঁধে পবিত্র কর বলেন, “কাউকে চোর বলার আগে নিজেদের মুখ আয়নায় দেখে নেওয়া উচিত। আমি কতটা সৎ তা এলাকার মানুষ জানে।” একসময়ের ঘনিষ্ঠ সহযোগী পবিত্র এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে জানিয়েছেন, শুভেন্দু অধিকারীকে ৩০ হাজার ভোটে হারাবে তৃণমূল।

একই সুরে সুর মিলিয়ে তৃণমূল নেতা শেখ সুফিয়ান বলেন, “সারদা কাণ্ড থেকে চাকরির নাম করে টাকা তোলা—সবই করেছেন শুভেন্দু। এবার ওঁর জামানত বাজেয়াপ্ত হবে।” এককালে শুভেন্দুর জয়ের কারিগর পবিত্র এবার ঘাসফুল শিবিরে যোগ দিয়ে খোদ বিরোধী দলনেতার বিরুদ্ধেই তৃণমূলের তুরুপের তাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *