শুভেন্দুর সভার আগে তপ্ত নন্দীগ্রাম, ছিঁড়ল তৃণমূলের পোস্টার – এবেলা
এবেলা ডেস্কঃ
নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সভার প্রাক্কালে বিজেপি ও তৃণমূলের দ্বন্দ্বে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূলের অভিযোগ, বিজেপির কর্মীরা পরিকল্পিতভাবে তাদের দলীয় পোস্টার, ব্যানার ও হোর্ডিং ছিঁড়ে ফেলেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
পাল্টা দাবিতে বিজেপি সব অভিযোগ অস্বীকার করে একে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে অভিহিত করেছে। গেরুয়া শিবিরের মতে, শুভেন্দুর সভার জনজোয়ার দেখে ভয় পেয়েই তৃণমূল অপপ্রচার চালাচ্ছে। এই ঘটনায় সংবেদনশীল নন্দীগ্রামে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে।

