শেয়ার বাজারে ৩ কোটির প্রতারণা! জালে দক্ষিণ ২৪ পরগনার যুবক – এবেলা
এবেলা ডেস্কঃ
শেয়ার বাজারে বিনিয়োগ করে মোটা টাকা আয়ের প্রলোভন দেখিয়ে ৩ কোটি সাড়ে ৩ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দক্ষিণ ২৪ পরগনা থেকে হাসান মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতারণা বিশ্বাসযোগ্য করতে অভিযুক্ত সেবি (SEBI) ও আমেরিকার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের লোগো এবং জাল নথিপত্র ব্যবহার করত বলে অভিযোগ।
তদন্তে জানা গেছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ফাঁদ পেতে বিপুল অর্থ বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করানো হতো। পুলিশ জানিয়েছে, হাসান প্রতারণার অর্থ গ্রহণ ও তা সরিয়ে ফেলার কাজে যুক্ত ছিল। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম শাখা।

