শেয়ার বাজার: পতনের বাজারেও যে ৩টি স্টকে আজ নজর থাকবে – এবেলা
এবেলা ডেস্কঃ
বুধবার শেয়ার বাজারের পতনের পর বৃহস্পতিবার বিনিয়োগকারীদের নজরে থাকছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও জিন্দাল স্টেইনলেস। ডিসেম্বর প্রান্তিকে এই ব্যাঙ্কটির মুনাফা বেড়ে ২,৭০৫ কোটি এবং জিন্দাল স্টেইনলেসের লাভ ২৬.৬ শতাংশ বৃদ্ধি পাওয়ায় স্টক দুটিতে গতি দেখা যেতে পারে।
এদিকে ইটারনাল কো ম্পা নিতে বড়সড় নেতৃত্ব বদল হয়েছে। সিইও পদ থেকে ইস্তফা দিয়েছেন দীপিন্দর গোয়েল, তার স্থলাভিষিক্ত হচ্ছেন ব্লিঙ্কিটের প্রতিষ্ঠাতা আলবিন্দর ধীন্দসা। বিনিয়োগকারীরা এই বড় পরিবর্তনের প্রভাবে স্টকের গতিবিধির দিকে আজ তীক্ষ্ণ নজর রাখবেন।

