স্পোর্টস

শেষ হলো ‘বাজবল’ অধ্যায়? অ্যাশেজে অজিদের দাপুটে জয়ে নেটপাড়ায় বিদ্রূপের ঝড়

মাত্র ১১ দিনের ক্রিকেটেই অ্যাশেজ সিরিজ পকেটে পুরেছে অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে তৃতীয় টেস্টে ইংল্যান্ডের ভরাডুবির পর অজি সংবাদমাধ্যম ও সোশাল মিডিয়ায় বেন স্টোকসের দলকে নিয়ে চলছে চরম ট্রোল। ১৮৮২ সালের সেই ঐতিহাসিক ‘অবিচুয়ারি’র ধাঁচেই এবার অজি মিডিয়া ‘বাজবল’-এর মৃত্যু সংবাদ ছাপিয়েছে। ট্রাভিস হেড ও মিচেল স্টার্কের মিম ছড়িয়ে দিয়ে নেটজনতা ইংল্যান্ডের আক্রমণাত্মক ব্যাটিং কৌশলের ব্যর্থতাকে রীতিমতো উপহাস করছে।

মাঠেও দাপট দেখিয়েছে অজিরা। ট্রাভিস হেডের অনবদ্য সেঞ্চুরি ও অ্যালেক্স ক্যারির ব্যাটে ভর করে ৪৩৪ রানের পাহাড়প্রমাণ লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া। সেই রান তাড়া করতে নেমে ৩৫২ রানেই থমকে যায় স্টোকস বাহিনী। ১৪২ বছর আগের সেই জেদ ফিরিয়ে এনে ইংল্যান্ড সিরিজে ঘুরে দাঁড়াতে পারবে কি না, তা নিয়ে ক্রিকেট বিশ্বে এখন সংশয় তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *